সাফারি পার্ক থেকে পালিয়ে যাওয়া নীলগাই মিললো মধুপুর বনাঞ্চলে

টাঙ্গাইল প্রতিনিধি
১০ মে ২০২১, ২২:৩৭আপডেট : ১০ মে ২০২১, ২২:৩৭

টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি বনাঞ্চল থে‌কে এক‌টি নীলগাই উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে। সোমবার (১০ মে ) বিকালে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা এলাকা থে‌কে গ্রামবাসী ফাঁদ পেতে নীলগাইটি আটক করে। মধুপুর বনাঞ্চলের সহকারী বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুদিন ধরে নীলগাইটি উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা এলাকার আশপাশের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। বি‌কা‌লে গ্রামবাসীরা ফাঁদ পেতে গাইটি আটক করে। প‌রে সেটি দেখ‌তে শত শত মানুষ ভিড় করে। এরপর নীলগাইটি বন বিভাগের হেফাজতে দেয় স্থানীয়রা।

বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার বলেন, এটি ভারতীয় নীলগাই। এক বছর আগে সীমান্ত পেরিয়ে দিনাজপুর এলাকায় ধরা প‌ড়ে। পরব‌র্তীতে গাইটি গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে দেওয়া হয়। গত ১০ ফেব্রুয়ারি সাফারি পার্ক থেকে নীলগাইটি পালিয়ে যায়।

তি‌নি আ‌রও বলেন, বেশ কিছুদিন আগে জেলার সখীপুর গজারি বনে থাকার সময় সাফারি পার্কের কর্মীরা ট্রাঙ্কুলাইজারে দিয়ে চেষ্টা করে নীলগাইটি ধর‌তে ব্যর্থ হয়। বর্তমা‌নে প্রাণীটি সুস্থ রয়েছে। গাইটি গাজীপুর সাফারি পার্কের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম