ফাঁকা হচ্ছে উত্তরের পথ: চলছে দূরপাল্লার বাস

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ মে ২০২১, ০৯:৪১আপডেট : ১৩ মে ২০২১, ০৯:৪১

ঈদের আর একদিন বাকি। এ সময় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। কোথাও ধীরগতি বা যানজট নেই। সড়কে অন্যান্য দিনের তুলনায় গাড়ি একেবারেই কম চলাচল করছে। গাড়িগুলোতেও যাত্রী নেই তেমন একটা। বৃহস্পতিবার (১৩ মে) সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা যায়।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়, পণ্যপরিবহনে নিয়োজিত ট্রাক, মাইক্রোবাস, পিকআপভ্যান ও মোটরসাইলসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়ির পাশাপাশি আজ বিপুলসংখ্যক গণপরিবহন চলছে মহাসড়কে। তবে দূরপাল্লার বাসগুলো রয়েছে অনেকটা ফাঁকা। আজ ঘরমুখো মানুষগুলো অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরছেন।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এদিকে ঈদযাত্রায় গতকাল বুধবারও সড়কে ছিল যানবাহনের অতিরিক্ত চাপ। কোথাও ছিল ধীরগতি আবার কোথাও ছিল থেমে থেমে যানজট। ফলে এ সড়কে গতকাল চরম দুর্ভোগে ঘরমুখো মানুষ বাড়ি ফিরেছেন।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যানবাহন আটকে নেই। তবে গত দুই দিন এ সড়কে অতিরিক্ত গাড়ির চাপ ছিল।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম