দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ মে ২০২১, ১০:৫৮আপডেট : ১৯ মে ২০২১, ১০:৫৮

টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৯ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মাইক্রোবাস চালক হাসান (৩০), চারকের সহকারী ইমন (২৫) ও যাত্রী গোলাম মওলা শামীম (২৪)। এ ঘটনায় আহত মাইক্রোবাসের যাত্রী মীমকে (২০) কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চালক ও সহকারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকায়। নিহত শামীম ও আহত মীম সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করা ছিল। এসময় ঢাকাগামী অপর একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসের চালকসহ তিন জন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত অবস্থায় একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ‘কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে পার্কিং করা ছিল। এসময় মাইক্রোবাসটি এসে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এঘটনায় মাইক্রোবাসে থাকা তিন জন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম