গৃহবধূকে নির্যাতনের ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০২১, ২০:২২আপডেট : ২১ মে ২০২১, ২০:২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা এনে না দেওয়ায় এক ব্যক্তি স্ত্রীকে গরম পানি দিয়ে মুখ ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৩ মে উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর অভিযোগ, ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও নির্যাতনের শিকার গৃহবধূর দায়ের করা অভিযোগ মামলা হিসেবে রজু করেনি পুলিশ। রূপগঞ্জ থানার ওসি জসীমউদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নির্যাতনের শিকার গৃহবধূ আন্নি আক্তার (২১) জানান, তিনি উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি এলাকার শফিকুল ইসলামের মেয়ে। তিন বছর আগে পার্শ্ববর্তী শিমুলিয়া এলাকার মৃত নজরুল মোল্লার ছেলে মৃদুল মোল্লার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর জানতে পারেন মৃদুল মাদকাসক্ত। বর্তমানে তাদের সংসারে নয় মাসের একটি মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে প্রায়ই কারণে-অকারণে স্বামী মৃদুল তার ওপর নির্যাতন চালাতো। এমনকি নানা টালবাহানায় সে আন্নির বাবার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছে। কিছুদিন ধরে মৃদুল স্ত্রীকে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। সেই টাকা এনে না দেওয়ায় আন্নির উপর সে নির্যাতন চালায়। গত ১৩ মে দুপুরে স্ত্রীকে ফের তার বাড়ি থেকে দাবি করা দুই লাখ টাকা এনে দিতে বলে। টাকা এনে দিতে অস্বীকার করায় মৃদুল তাকে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে রান্নাঘর থেকে গরম পানি এনে তার মুখে ছুড়ে মেরে মুখ ঝলসে দেয়।  ঘটনার পর দিন ১৪ মে আন্নি বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও রহস্যজনক কারণে এখনও মামলা নেয়নি পুলিশ।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি জসীমউদ্দিন বলেন, ‘নির্যাতনের শিকার গৃহবধূর একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্তের রিপোর্ট আসতে একটু দেরি হওয়ায় মামলাটি রুজু করতে একটু বিলম্ব হয়েছিল। আজ (শুক্রবার) দুপুরে তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি, মামলাটি রাতে রুজু করা হবে।’ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান