মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করে।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছউজ্জামান আনিস।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল মৃধা। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর, সরকারি হরগঙ্গা কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি নীবির আহমেদ।
/এমপি/








