আশুলিয়ায় আম্পায়ারদের মাইক্রোবাস ভাঙচুর, নারীর মৃত্যু

সাভার প্রতিনিধি
১৩ জুন ২০২১, ১৪:৪৪আপডেট : ১৩ জুন ২০২১, ১৪:৪৯

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছেন কারখানার শ্রমিকরা। এ সময় ক্রিকেট আম্পায়ার ও ম্যাচ রেফারিদের একটি মাইক্রোবাসও ভাঙচুরের শিকার হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে দৌড়ে পালাতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে জেসমিন বেগম নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

রবিবার (১৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার পুরাতন ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ ঘটনা ঘটে। জেসমিন বেগম গোলটেক্স কারখানার অপারেটর ছিলেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে সকালে পুরাতন ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন লিনি ফ্যাশন ও লিনি অ্যাপারেলস কারখানার প্রায় চার শতাধিক শ্রমিক। তাদের সঙ্গে এ ওয়ান বিডি লিমিটেড, শাইন ফ্যাশন ও এভান্টগার্ড কারখানার শ্রমিকরাও যোগ দেন।

এতে সড়কের দুই পাশের প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ৮-১০টি যানবাহনে ভাঙচুর চালান।

এ সময় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ পরিচালনা করতে বিকেএসপিতে যাওয়া আম্পায়ার ও ম্যাচ রেফারিদের একটি মাইক্রোবাস ভাঙচুর করেন তারা। পরে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তখন দৌড়ে পালাতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়।

শ্রমিকরা জানান, গত ১ ফেব্রুয়ারি প্রায় সাত হাজার শ্রমিকের এক মাসের বেতন, টার্মিনেশন বেনিফিট না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর বেতন দেওয়ার কথা বলে কয়েকবার সময় দিয়ে ৪২ শতাংশ বেতন দেয়। এখন পর্যন্ত পুরো বেতন দেয়নি কারখানা কর্তৃপক্ষ। তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বলেন, শ্রমিকদের জলকামান নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় দৌড়ে পালাতে গিয়ে এক শ্রমিক আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন শ্রমিকরা। এর মধ্যে ডিপিএলের আম্পায়ারদের একটি মাইক্রোবাসও ভাঙচুরের শিকার হয়।

/এএম/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম