এক সঙ্গে ৫ সন্তানের জন্ম, বাঁচলো না একজনও

গাজীপুর প্রতিনিধি
২২ জুন ২০২১, ১৩:২২আপডেট : ২২ জুন ২০২১, ১৩:২২

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার মাদার্স কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে এক সঙ্গে পাঁচটি সন্তানের জন্ম দেন কাপাসিয়ার বৃষ্টি আক্তার (২১)। তিনি উপজেলার সিংহশ্রী (নয়ানগর) গ্রামের ব্যবসায়ী মোশারফ হোসেনের স্ত্রী। এদের মধ্যে ছিল তিনটি ছেলে ও দুটি মেয়ে সন্তান। তবে মা শঙ্কামুক্ত থাকলেও নবজাতকেরা কেউ বাঁচেনি। সোমবার (২১ জুন) রাতে এ ঘটনা ঘটে। 

বৃষ্টি আক্তার জানান, রবিবার (২০ জুন) রাত থেকে তার ব্যথা শুরু হয়। ওইদিন পর্যন্ত তার গর্ভকালীন সময় ছিল পাঁচ মাস। সোমবার সকালে রক্তক্ষরণ শুরু হলে তাকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার মাদার্স কেয়ার অ্যান্ড জেনারেল হসপাতালের চিকিৎসক জহিরুন নেছা রেনুর তত্ত্বাবধানে ভর্তি করা হয়। আলট্রাসনোগ্রাম করানো হলে চিকিৎসকরা তাকে জানান তার গর্ভের বাচ্চারা সুস্থ আছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম তারেক জানান, সোমবার বেলা ১২টার দিকে ২০ সপ্তাহ গর্ভকালীন সময়ে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন গৃহবধূ বৃষ্টি আক্তার। আসার সঙ্গে সঙ্গে আলট্রাসনোগ্রাম করে গর্ভে পাঁচটি বাচ্চা থাকার কথা জানানো হয়। প্রসূতিকে হাসপাতালে নিরাপদে রাখতে সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে তিনি পাঁচ নবজাতকের জন্ম দেন। তবে অপরিণত শিশুগুলো জন্মের পর পরই মারা যায়। বর্তমানে প্রসূতি ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও শঙ্কামুক্ত রয়েছেন বলে জানান চিকিৎসক।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম