বিমানের এমডির পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৬, ২২:০৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ২২:০৪

কেইল হেইউডবিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্রিটিশ নাগরিক কেইল হেইউড পদত্যাগ করেছেন। এ বছর ১ জানুয়ারিতে তার নিয়োগের চুক্তির মেয়াদ শেষ হয়। বিমানের পরিচালনা পর্ষদ তার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিলেও তিনি দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। রবিবার হেইউড বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জামালউদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন বিমানের এক কর্মকর্তা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রবিবার রাতে বাংলাদেশ বিমানের জিএম (পাবলিক রিলেশন্স) খান মো. মোশাররফ বাংলা ট্রিবিউনকে বলেন, কেইল হেইউডের  মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও তিনি দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, আমি জেনেছি তিনি (কেইল হেইউড) পদত্যাগ করেছেন।
বিমান সূত্রে জানা গেছে, কেইল হেইউড বিমানে যোগ দেন ২০১৫ সালের ৫ জানুয়ারি। কেইল হেইউড এর আগে ব্রিটিশ এয়ারওয়েজ, ইতিহাদ, গালফ এয়ার, এয়ার অ্যারাবিয়া এয়ারসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সে কাজ করেছেন। তার আগে বিদেশি নাগরিক কেভিন জন স্টিল ২০১৩ সালের ১৮ মার্চ থেকে ২০১৪ সালের ১৭ এপ্রিল বিমানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেন। কেইল হেইউড বিমানে যোগ দেওয়ার আগে এস এম মোসাদ্দিক আহমেদ ২০১৪ সালের ১৮ এপ্রিল থেকে ২০১৫ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।
/সিএ/এফএ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম