লকডাউনে শরীয়তপুরে বসেছে পশুর হাট

শরীয়তপুর প্রতিনিধি
০২ জুলাই ২০২১, ১৯:৩১আপডেট : ০২ জুলাই ২০২১, ২০:৫৭

কঠোর লকডাউনের মধ্যেও শুক্রবার (০২ জুলাই) বিপুল মানুষের সমাগমে বসেছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাসেরজঙ্গল বাজারের পশুর হাট। সেখানে আসা ক্রেতা–বিক্রেতার হাতে, পকেটে ও কানে মাস্ক দেখা গেলেও ছিলো না নাকে-মুখে।

তবে প্রশাসনের লোক ও সাংবাদিক দেখলে তড়িঘড়ি করে মুখে মাস্ক পরে নেন তারা। সেখানে মানুষের সমাগম দেখে একবারের জন্যও মনে হয়নি দেশে করোনাভাইরাস আছে। এদিকে, হাট বসলেও সেখানে প্রশাসনের তেমন তৎপরতা দেখা যায়নি। আর হাটের ইজারাদার আব্দুল আউয়াল বলেছেন, উপজেলা প্রশাসন অনুমতি না দিলেও, হাট বসাতে নিষেধ করেনি। গবাদিপশু কৃষিপণ্য, তাই লকডাউনেও বাজারজাত করা যাবে।

পশুর হাট বসায় গোসাইরহাট পৌর এলাকাতেও উপেক্ষিত ছিলো লকডাউন ও স্বাস্থ্যবিধি। এছাড়া গোসাইরহাট বাজারে চলছে সাপ্তাহিক হাট। সেখানে প্রশাসনের তেমন তৎপরতা দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পশুর হাটের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি সপ্তাহের শুক্রবার দাসেরজঙ্গল গো-হাট বসে। এটি উপজেলার সবচেয়ে বড় গরুর হাট। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পরও হাটটি চলমান রয়েছে। আজও যথারীতি বসেছে।

লকডাউনে শরীয়তপুরে বসেছে পশুর হাট

গোসাইরহাটের বাসিন্দা সজিব বলেন, বাজারে সব দোকান খোলা, এখানে কেউ লকডাউন মানে না।

এদিকে গরুর হাটকে কেন্দ্র করে পৌর এলাকায় নসিমন, ভ্যানসহ অন্যান্য ছোট যানবাহন বিনা বাধায় চলাচল করেছে। দোকানও খোলা দেখা গেছে।

দাসেরজঙ্গল গো-হাটের ইজারাদার আব্দুল আউয়াল সরদার বলেন, স্বাস্থ্যবিধি মেনেই আমরা গরুর হাট বসিয়েছি। উপজেলা প্রশাসন অনুমতি না দিলেও, হাট বসাতে নিষেধ করেনি। যেহেতু গবাদিপশু কৃষিপণ্যের আওতাভুক্ত। তাই লকডাউনের ভেতরও গবাদিপশু বাজারজাত করা যাবে।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন বলেন, এখানে প্রতি সপ্তাহে গরুর হাট বসে। আজও যথারীতি বসেছে। হাটে সকালে দুইজন ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা ছিলো। হাটে বিধিনিষেধ না মানলে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করছেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম