অভাব সইতে না পেরে আত্মহত্যা!

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ১৩:৩৭আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৪:২৮

মুন্সীগঞ্জ সদরে দ্বীন ইসলাম (২৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ জুলাই) সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। সোমবার (৫ জুলাই) সকাল পর্যন্ত নিহতের লাশের ময়নাতদন্ত হয়নি বলে জানা যায়। 

দ্বীন ইসলাম বরিশালের কাউনিয়া এলাকার গৌতমের ছেলে। তিনি মা, স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে মুক্তারপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

জানা যায়, আর্থিক অভাব অনটনে সংসার নিয়ে সমস্যায় ছিলেন দ্বীন ইসলাম। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো। এরই জের ধরে তিনি করেছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের লাশকাটা ঘরের সামনে ছেলের লাশের অপেক্ষায় ছিলেন নিহতের মা জুলেখা বেগম। তিনি বলেন, লাশ রেখে ডোম বাইরে গেছে। কিছুক্ষণ পরে নাকি ময়নাতদন্ত করবে।

মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভাব-অনটনের মধ্যে সংসারে পারিবারিক কলহ হতো। ঝগড়ার জেরে সবার অগোচরে ছেলে ঘরের ভেতর বাঁশের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। স্বজনেরা টের পেলে ওড়না কেটে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দ্বীন ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, অভাব-অনটন নিয়ে পারিবারিক ঝগড়ার জেরে দ্বীন ইসলাম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের পর অন্য কোনও বিষয় থাকলে পরিষ্কার হবে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম