কারারক্ষীদের হামলায় গাসিক কাউন্সিলর আহত

গাজীপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ১৯:০৯আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৯:০৯

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের হামলায় গাজীপুরে সিটি করপোরেশনের (গাসিক) ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রহমান আহত হয়েছেন। রবিবার রাতে ওই কারাগারের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, কোনাবাড়ী থানার কাশিমপুর কারাগারের প্রধান ফটকের সামনে রাস্তার দুই পাশে ড্রেন, ফুটপাত ও রাস্তা দখল করে প্রতিদিন বিভিন্ন পণ্য নিয়ে হকাররা ব্যবসা করে আসছে। এতে স্থানীয়দের চলাচলে অসুবিধা হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজন ওয়ার্ড কাউন্সিলরকে জানায়। অভিযোগ পেয়ে রবিবার রাত সাড়ে ৮টার দিকে কাউন্সিলর সেলিম রহমান রাস্তা ও ড্রেনের ওপর থেকে দোকানপাট ও হকারদের তুলে দিতে গেলে এক কারারক্ষীর সঙ্গে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ওই কারারক্ষী কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে কাউন্সিলরকে বেধড়ক মারধর করেন। এতে তিনি মারাত্মভাবে আহত হন। পরে স্থানীয়রা আহত কাউন্সিলরকে কোনাবাড়ি শরীফ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে কাউন্সিলর সেলিম রহমান জানান, ফুটপাত দখলকারীদের রাস্তা থেকে সরাতে গেলে লাঠিসোঁটা নিয়ে কয়েকজন কারারক্ষী তাকে বেধড়ক মারধর শুরু করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। হামলায় তিনি ঘাড়, কোমর, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় চলে যান।

ওসি আবু সিদ্দিক আরও জানান, কাউন্সিলর ও কারারক্ষীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হবে বলে দুই পক্ষ পুলিশকে জানিয়েছে। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেননি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম