কঠোর লকডাউনে লক্ষ্মীপুরে চলছে ‘প্রভাতী বাজার’

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১৮:০৯আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৮:১২

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে কঠোর লকডাউন চলছে। করোনায় মৃত্যু ও শনাক্তে রেকর্ড হচ্ছে প্রতিদিন। এর মধ্যে লক্ষ্মীপুর শহরে ভোরে দোকান খুলে পণ্য বেচা-কেনা করছেন অনেক ব্যবসায়ী।

বুধবার (৭ জুলাই) লক্ষ্মীপুর শহরে সরেজমিন দেখা যায়, ফজরের নামাজের পর থেকে শহরের দোকানগুলো খুলতে থাকে। এগুলো খোলা তাকে সকাল ৯টা পর্যন্ত। এরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তৎপরতা শুরু হলে এই ‘প্রভাতী বাজারে’র দোকানগুলো বন্ধ করে চলে যান ব্যবসায়ীরা।

এর মধ্যে রয়েছে ক্রোকারিজ, টিন-রড-সিমেন্ট, থাই গ্লাস, হার্ডওয়ার, সেলুন ও কাপড়ের দোকান। কেউ শাটারের পুরোটা, কেউ আবার অর্ধেকটা খোলা রেখে ব্যবসা করছেন। স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতা ও দোকানদারের কেউ। 

স্বাস্থ্যবিধি মানছে না কেউ

শাহাদাত হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘কিছু কাস্টমার সকালে আসে। আবার অনেকে সকালে ফোন দেয়। আমরা কিছু বিক্রি করি। সচেতনভাবেই চলার চেষ্টা করি।’

বাজারে আসা এক ক্রেতা বলেন, ‘আমাদের প্রয়োজন আছে ঠিক। কিন্তু দোকানদাররা দোকান খোলা রাখেন বলেই তো  আমরা বাজারে আসি। তারা দোকান না খুললে আমরা ক্রেতারা আসতাম?’

কাদের নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘ভোরে কিছু কাস্টমার বাজারে আসে, তাই দোকান খুলি। তাদের জরুরি প্রয়োজন থাকে বলে অনুরোধের ভিত্তিতে দোকান খুলতে হয়।’

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ জানান, ‘এটা আমাদের জানা ছিল না। স্বাভাবিকভাবে সকাল ৯টার পরে অভিযানে নামি। আগামীকাল থেকে আমরা ভোরে কয়েকটি টিম মাঠে নামাবো, যাতে কেউ দোকান খুলতে না পারে।’

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম