আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৫, ২০:১২ আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ২০:১২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা করেছে পুলিশ। দুই মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৮৫ জনসহ ৩৬৭ জনকে আসামি করা হয়। এখন পর্যন্ত দুই মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানিয়েছেন। 

সদর থানার ওসি মো. শাহ আলম বলেন, ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনায় গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ নাইমকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫০ জনসহ ৩১৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, কোটালীপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ জনসহ ২৯ জনকে আসামি করা হয়। এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের গাড়িতে ও সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া জেলার কয়েকটি স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

/এএম/
সম্পর্কিত
‘সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার করা হবে’
জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার
সর্বশেষ খবর
এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে সুখবর
শ্রমিকদের কারখানায় ফিরে যাওয়ার আহ্বান 
শ্রমিকদের কারখানায় ফিরে যাওয়ার আহ্বান 
১২ কলেজে পাসের খাতা শূন্য, সৈয়দপুরে সাফল্যের রেকর্ড
১২ কলেজে পাসের খাতা শূন্য, সৈয়দপুরে সাফল্যের রেকর্ড
বন্যপ্রাণী নয়, সাফারিতে এ বার সঙ্গী বিশাল ভাসমান হিমশৈল!
বন্যপ্রাণী নয়, সাফারিতে এ বার সঙ্গী বিশাল ভাসমান হিমশৈল!
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি