১০ দিনের শিশু চুরি করে পালাচ্ছিলো বিথী

গাজীপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০২১, ০৯:০৫আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৯:০৫

গাজীপুরে ১০ দিন বয়সী শিশু ইশতিয়াক হাসান সোহানকে চুরি করে নিয়ে যাওয়ার এক ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিথী আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি এলাকার বোরহান উদ্দিনের স্ত্রী। বুধবার (৭ জুলাই) মহানগরের ভোগড়া নাভানা মোড় এলাকা থেকে বিথীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান এর সত্যতা নিশ্চিত করেছেন।  
 
ওসি মালেক খসরু খান জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ভিটিপাড়া এলাকার ব্যবসায়ী মেহেদী হাসানের স্ত্রী সন্তান প্রসবের কারণে পার্শ্ববর্তী চান্দুপাড়া এলাকায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার দুপুরে ১০দিন বয়সের শিশু ছেলে ইশতিয়াক হাসান সোহানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মেহেদীর স্ত্রী ফারজানা চৌধুরী। এসময় প্রতিবেশী বাড়ির ভাড়াটিয়া বিথী ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশুটিকে চুরি করে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে পালিয়ে যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও না পেয়ে বাসন থানা পুলিশকে বিষয়টি জানায়। 

খবর পেয়ে শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম দ্রুত অভিযানে নামে। শিশুটি চুরি যাওয়ার এক ঘণ্টার মধ্যে বিকাল ৩টায় ভোগড়া নাভানা মোড় এলাকা থেকে পুলিশ বিথীকে হাতেনাতে আটক করে ও তার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধার শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেফতার নারীটি শিশু চোর দলের সদস্য। শিশুটিকে বিক্রি বা মুক্তিপণের উদ্দেশ্যে চুরি করা হয়েছিল।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম