ধর্ষণের ভিডিও ধারণ, মীমাংসার জন্য অভিযুক্ত যুবকের কাছে টাকা দাবি 

গাজীপুর প্রতিনিধি 
০৮ জুলাই ২০২১, ১৪:১৮আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৪:১৮

গাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। পরে ওই ঘটনার মীমাংসার কথা বলে অভিযুক্ত আমিনুল ইসলামের (২৫) কাছে টাকা দাবি এবং মারধর করে খোলা স্ট্যাম্পে স্বাক্ষর ও তার জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে।

ধর্ষণ ও ভিডিও ধারণে অভিযুক্ত আমিনুল ইসলাম জামালপুর জেলা সদরের হাজীপুরের ওরাঙ্গাটির শেখবাড়ির নুনু মিয়া ও কোহিনুর বেগমের ছেলে। সে টঙ্গীর মিলগেট চুড়ি কারখানার পেছনের একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকেন।

স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর আগে টঙ্গীর কলাবাগান বস্তির এক তরুণীর সঙ্গে আমিনুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেড় মাস আগে আমিনুল ওই তরুণীকে গাজীপুর মহানগরের গাছা (তারগাছ) এলাকার একটি বাসায় নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও তরুণীর ইমো অ্যাপে পাঠায়। ওই ভিডিওটি এলাকার আরও কয়েকজনের কাছে চলে যায়। ওই ভিডিওর বিষয়ে কথা বলতে রবিবার (৫ জুলাই) টঙ্গীর অলিম্পিয়া স্কুলমাঠে আমিনুলকে ডেকে নেয় ছাত্রলীগ নেতা রিপন এবং ইব্রাহিম, সানি ও পারভেজ ঢালীসহ বেশ কয়েকজন যুবক। পরে সেখানে আমিনুলকে মারধর ও ভয়-ভীতি দেখিয়ে মীমাংসার কথা বলা হয়। এরজন্য এক লাখ ৮০ হাজার টাকা দাবি করে যুবকরা। তারা আমিনুলের কাছ থেকে তার জাতীয় পরিচয়পত্র নিয়ে নেয় ও খোলা স্ট্যাম্পে স্বাক্ষর রাখে। 

এ বিষয়ে গাজীপুর মহানগরের ৫৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন জানান, মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে তরুণীর অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেছিলাম। বাকি সব অভিযোগ মিথ্যা।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, প্রায় দেড় মাস আগে গাছা থানার তারগাছ এলাকায় একটি মেয়েকে ধর্ষণ করে মোবাইলফোনে ভিডিও ধারণের ঘটনার বিষয়ে শুনেছি। এখনও এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম