বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০২১, ১৪:৩৯আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৪:৪৫

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্ট শ্রমিকরা।

বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার শিল্পনগরী কাঁচপুরে সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা দুই মহাসড়কে আড়াআড়িভাবে ট্রাক, পিকআপ ভ্যান ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করেন। এ সময় তারা লাঠি হাতে তাদের দাবি আদায়ে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দেন। এতে দুই মহাসড়কে কয়েকশ মালবাহী যানবাহন ও প্রাইভেটকার আটকা পড়ে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. বিল্লাল হোসেন ও সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সকাল ৯টায় শুরু হওয়া এ কর্মসূচি দুপুর ১টায়ও চলতে দেখা গেছে। শ্রমিকরা বলেন, এর আগেও আমরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছি। পুলিশ মালিক পক্ষের সঙ্গে কথা বলে আমাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। আশ্বাসের কোনও সমাধান হয়নি। আমাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এখন লকডাউন চলছে। আমাদের বাড়ি ভাড়া, দোকান বাকি, সংসার খরচ চালাতে পারছি না। অনেক পরিবার না খেয়ে দিন পার করছে। আমাদের দেখার মতো কেউ নেই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

ইউএনও আতিকুল ইসলাম জানান, কাঁচপুরে শ্রমিকদের রাস্তা থেকে সরানোর চেষ্টা চলছে। আশা করছি, দ্রুত যানচলাচল স্বাভাবিক হবে। সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের
চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান