মাধবদী পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

নরসিংদী প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৬, ১০:৫৭আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১০:৫৭

মাধবদী পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ পরিবেশে নরসিংদীর শিল্পশহর মাধবদী পৌরসভায় নির্বাচন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে পৌরসভার মোট ১২টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের ৮৯টি ভোট কক্ষে (বুথ) একযোগে শুরু হয় ভোটগ্রহণ। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৩০ ডিসেম্বর গোলয়োগের কারণে এই পৌরসভার নির্বাচন বাতিল করেছিল নির্বাচন কমিশন।
মাধবদী পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থীসহ মেয়র পদে মোট ৪ জন, কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ২৭৭০৬ জন, এরমধ্যে পুরুষ ১৪৮০৭১ ও নারী ১২৮৩৫ জন।
মাধবদী পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার নজরুল ইসলাম জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পৌরসভার মোট ১২টি ভোট কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশের মোবাইল টিম ৬টি, স্ট্রাইকিং ফোর্স ৪টি, র‌্যাবের মোবাইল টিম ৪টি, প্রতি কেন্দ্রে ১ জন করে ম্যাজিস্ট্রেট, ১০ জন করে পুলিশ সদস্য ও ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও নির্বাচন কমিশনের ৬ জন নিজস্ব পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন নির্বাচনে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত মাধবদী পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোশাররফ হোসেন প্রধান মানিক ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাজী ইলিয়াছের কর্মী সমর্থকসহ পৃথকভাবে কয়েকজন কাউন্সিলর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রদান, ব্যালট পেপার ছিনতাই ও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর হামলার প্রেক্ষিতে ওইদিন দুপুরে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেন এবং বিকেলে মাধবদী পৌর নির্বাচনকে বাতিল ঘোষণা করেন।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম