ডাকাতি হওয়া ট্রাকসহ ১১ গরু মানিকগঞ্জে উদ্ধার 

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ০৯:৪৪আপডেট : ১২ জুলাই ২০২১, ০৯:৪৪

সাভারের হেমায়েতপুর থেকে ডাকাতি হওয়া ট্রাকসহ ১১টি গরু উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। রবিবার (১১ জুলাই) রাতে মানিকগঞ্জ বিজয় মাঠ এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাকসহ ১১টি গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুল আহাদ (২৫) নামে এক ডাকাত সদস্যকে আটকের দাবি করেছে পুলিশ। আটক আহাদ রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার নিমতলা গ্রামের রহমত শেখের ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, রবিবার রাতে সাভারের হেমায়েতপুর থেকে একদল ডাকাত ট্রাকসহ ১১ টি গরু ডাকাতি করে। এসময় তারা গরুবাহী ট্রাকের চালক মনির হোসেনকে সিংগাইরের কোনও এক স্থানে মারপিট করে ফেলে দেয়। এসময় আহত ট্রাকের চালক বিষয়টি সিংগাইর থানা পুলিশকে অবহিত করে। 

তিনি আরও বলেন, পরে সিংগাইর থানা পুলিশ অন্যান্য থানায় বিষয়টি জানায়। তাদের বার্তা পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ বিজয় মেলা মাঠ এলাকায় চেকপোস্ট বসিয়ে ডাকাত দলের সদস্য আহাদকে আটক করে। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে ওই ট্রাকে থাকা আরও কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে যায়। জব্দকৃত গরুর আনুমানিক বাজারমূল্য ২২ লাখ টাকা। জব্দ গরু ও ট্রাক সাভার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম