স্বামীকে হত্যার পর আড়াই মাস রান্নাঘরে লুকিয়ে রাখেন স্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ২১:২৫আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৬:০৫

স্বামীকে হত্যার রান্নাঘরে পুঁতে রেখে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করেছিলেন আকলিমা বেগম (৫০) নামে এক নারী। তার বাড়ি মুন্সীগঞ্জ পৌরসভার রমজান বেগ এলাকায়। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে তাকে পুলিশ গ্রেফতার করে। পরে তার দেখানো স্থান থেকে স্বামীর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মে মুন্সীগঞ্জ সদর শহর শাখা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত মোল্লা (৫০) নিখোঁজ হন। এ ঘটনায় থানায় জিডি করেন স্ত্রী আকলিমা। পুলিশ তদন্তে নামলে আকলিমাকেই সন্দেহ করে। অন্যদিকে, আজ সকালে আরাফাত মোল্লার স্ত্রী আকলিমা বেগমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সে ভিডিওতে দেখা যায়, আকলিমা বেগম তার স্বামী আরাফাত মোল্লাকে যেভাবে হত্যা করেছিলেন তার বর্ণনা করছেন। এরপর দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে। বিকালে তার দেখানো বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল-ইসলাম বলেন, ‘আরাফাত মোল্লা গত ২ মে সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হলে তার স্ত্রী আকলিমা বেগম ১৫ মে সদর থানায় একটি জিডি করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আরাফাত মোল্লাকে পুলিশ খোঁজ করতে থাকে। ৩০ মে দ্বিতীয় দফায় আকলিমা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আমরা বিভিন্নভাবে তদন্ত করতে থাকি। আজ আকলিমাকে গ্রেফতারের পর তার দেখানো স্থান থেকেই লাশ উত্তোলন করা হয়।’

তিনি আরও বলেন, ‘লাশ মাটিচাপা দেওয়ার সময় আকলিমাকে সহযোগিতা করার অপরাধে রিয়াজ (২৫) নামে আরেক যুবককে আটক করা হয়েছে। সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘স্বামীর পরকীয়ার জন্য আকলিমা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন বলে আমাদের জানান। আরাফাত মোল্লাকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় সকালে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেন।’

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম