১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
০৫ মে ২০২৪, ২২:২৭আপডেট : ০৫ মে ২০২৪, ২৩:০৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১২ ঘণ্টার মাথায় আরও এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।

রবিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২০ নম্বর বর্ধিত ক্যাম্পের বি ব্লকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত জাফর আহমদ (৩৭) ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে।

গত ১২ ঘণ্টার ব্যবধানে ক্যাম্পে এ নিয়ে দুই রোহিঙ্গা হত্যাকাণ্ডের শিকার হলো। রবিবার সকালে ১৮ নম্বর ক্যাম্পে নুর কামাল নামে অপর এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করে দুষ্কৃতকারীরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, নিহত জাফর রবিবার সন্ধ্যার দিকে ৪ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশে তার দ্বিতীয় স্ত্রীর ঘরে যায়। এ সময় একদল দুষ্কৃতকারী জাফরকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী ২০ নম্বর ক্যাম্পে একটি খালি জায়গায় নিয়ে গিয়ে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় জাফর। গুলির শব্দ পেয়ে ক্যাম্পের রোহিঙ্গা, এপিবিএন ও পরে উখিয়া থানা পুলিশ এসে নিহত জাফরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে মিয়ানমারের রাখাইন স্টেটের একটি সন্ত্রাসী গ্রুপের দুষ্কৃতকারীরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। ক্যাম্পে এপিবিএনের সদস্যরা নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম