কঠোর বিধিনিষেধেও মহাসড়কে চলছে যাত্রীবাহী বাস

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ জুলাই ২০২১, ১২:১৪আপডেট : ২৩ জুলাই ২০২১, ১২:৩৯

কঠোর বিধিনিষেধের পরও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সকাল থেকেই যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। তবে বাসের সংখ্যা একেবারেই কম। শুক্রবার (২৩ জুলাই) সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, যাত্রীবাহী বাস চলাচল করছে। এছাড়া মহাসড়কে চলাচল করছে ব্যক্তিগত অসংখ্য যানবাহন।

এর আগে করোনাভাইরাস সংক্রমণরোধে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী নিয়ে বাসগুলো মহাসড়কে চলাচল করছে।

মহাসড়কে চলাচলকারী চালকরা জানান, উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় খালি বাস নিয়ে যাত্রী আনতে গিয়েছিলাম। শুক্রবার সকালে যাত্রী পেয়েই রওনা হয়েছি ঢাকায়। তবে মহাসড়কের কোথাও পুলিশি বাধার মুখে পড়তে হয়নি।

কঠোর বিধিনিষেধেও চলছে বাস

এদিকে লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে। তবে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলছে ঢিলেঢালা লকডাউন। এ মহাসড়কে সকাল থেকেই বাস, ট্রাক, পিকআপভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে টাঙ্গাইল শহরে কঠোর লকডাউন পালন হচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘সড়ক দিয়ে কিছু নাইট কোচ গেছে। এছাড়া আর কোনও বাস মহাসড়ক দিয়ে যায়নি। মহাসড়ক ফাঁকা। আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের