পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়া ফেরির চালক বরখাস্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০২১, ১৩:৩৬আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৪:০৪

পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়া রো রো ফেরি শাহ জালালের চালক আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ২৯টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ফেরি শাহ জালালের ধাক্কা লাগে। এ ঘটনায় ফেরির ২০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এতে কেউ আহত হননি। ঘটনার পর চালক আব্দুর রহমানকে বরখাস্ত করা হয়। 

শফিকুল ইসলাম জানান, আব্দুর রহমানকে আপাতত সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে অধিকতর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ধাক্কা লাগার বিষয়ে আব্দুর রহমান বলেন, কাটআউট কেটে গিয়ে ফেরির ইলেকট্রিক সিস্টেম ফেইল করার পর ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরির কিছুটা ক্ষতি হয়, আর পিলারের ওয়াটার লেভেলের ওপরে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি। যান ও যাত্রী নিয়ে নিরাপদেই শিমুলিয়া ঘাটে ফেরিটি আনলোড করা হয়। এখন ফেরিটি মেরামতের জন্য ডকইয়ার্ডে নেওয়া হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ফেরির ধাক্কা লাগার পর আমরা পিলারে কাছে গিয়ে পরিদর্শন করেছি। তেমন কোনও ক্ষতি হয়নি। আর ক্ষতি হওয়ার কথাও নয়। এর আগেও দুইবার ফেরি পদ্মা সেতুর পিলারে আঘাত হেনেছিল। এসব সেতু সেভাবেই তৈরি করা হয়। গত ২০০ বছর এই নদীতে যেসব জলযান চলেছে, সেগুলো সেতুতে ধাক্কা দিলে কিছু হওয়ার আশঙ্কা নেই। বরং ফেরি ক্ষতিগ্রস্ত হবে।

/এসএইচ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম