ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২৬, ১০:৩১আপডেট : ২৭ মে ২০২৬, ১০:৩৬

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামে ফিরছেন মানুষ। ঈদযাত্রার তৃতীয় দিনেও পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ ছিল উল্লেখযোগ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সমন্বিত ব্যবস্থাপনায় কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। আজও সকালে বৃষ্টি উপেক্ষা করেই গ্রামের দিকে ছুটছেন দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।

গত দুই দিনে, অর্থাৎ শেষ ৪৮ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৮৯ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে মোট টোল আদায় হয়েছে ৯ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৬ মে ২০২৬ রাত ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৯৪টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৫০৮টি যানবাহন। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা।

সব মিলিয়ে ২৬ মে পদ্মা সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার হয়েছে। এদিন মোট টোল আদায় হয়েছে ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা।

এর আগের দিন, ২৫ মে ২০২৬ রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা।

একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।

সব মিলিয়ে ওই দিন পদ্মা সেতু দিয়ে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

সকাল থেকেই পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। তবে টোল প্লাজায় অতিরিক্ত লেন চালু রাখা, মোটরসাইকেলের জন্য পৃথক লেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে সামনে রেখে টোল প্লাজার সক্ষমতা বাড়ানো, অতিরিক্ত জনবল নিয়োগ এবং যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।

ঘরমুখো যাত্রীরা জানান, বিগত বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক। বিশেষ করে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজট না থাকায় তাঁরা দ্রুত সময়েই গন্তব্যে পৌঁছাতে পারছেন।

/ইউএস/
সম্পর্কিত
বাড়ছে পদ্মার পানি, রাজশাহী শহর রক্ষা বাঁধকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্কতা 
পদ্মার বালু উত্তোলন নিয়ে গোলাগুলি, একজন নিহত
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
সর্বশেষ খবর
গোপালগঞ্জে কেন এত নিরাপত্তা, কতদিন মাঠে থাকবে বিজিবি
গোপালগঞ্জে কেন এত নিরাপত্তা, কতদিন মাঠে থাকবে বিজিবি
যুক্তরাষ্ট্র নিয়ে কী ভাবছেন ইরানের প্রভাবশালী নেতারা
যুক্তরাষ্ট্র নিয়ে কী ভাবছেন ইরানের প্রভাবশালী নেতারা
বিদায়ের পর টুখেলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো ইংল্যান্ড 
বিদায়ের পর টুখেলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো ইংল্যান্ড 
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম