চাকরির প্রলোভনে টঙ্গীতে তরুণীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০২১, ২০:২৫আপডেট : ২৩ জুলাই ২০২১, ২০:৩১

গাজীপুরের টঙ্গীতে চাকরির প্রলোভনে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই তরুণী শুক্রবার (২৩ জুলাই) দুপুরে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (২২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর ভরান এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযুক্ত আসামিরা হলো- টঙ্গীর ভরান এলাকার জয় (২৫), সৈকত (২৬) এবং তাদের এক সহযোগী।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জাবেদ মাসুদ জানান, বৃহস্পতিবার রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্তদের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে চাকরি দেওয়ার কথা বলে ওই তরুণীকে টঙ্গীতে আসতে বলে অভিযুক্তরা। রাত সাড়ে ১২টায় টঙ্গীর ভরান এলাকায় গেলে স্থানীয় সাদিয়া ফার্নিচারের গোডাউনের পেছনে নিয়ে তরুণীকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে।

তিনি আরও জানান, সকালে অভিযুক্তরা ভুক্তভোগীকে ফেলে রেখে চলে যায়। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে মামলা নেওয়া হয়েছে। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম