১২ লাখ চাওয়া ‘হিরো আলমকে’ ৪ লাখে বিক্রি

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ০৯:১৭আপডেট : ২৪ জুলাই ২০২১, ০৯:১৭

রাজধানীর গাবতলীর হাটে তোলা হয়েছিল ৩১ মণ ওজনের ‘হিরো আলমকে’। সেখানে ছয় দিন ক্রেতার জন্য অপেক্ষা করতে হয়েছে খামারি জয়নব বেগমকে। কেউ কাঙ্ক্ষিত দাম বলছিল না। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েন জয়নব বেগম। একপর্যায়ে হিরো আলম নামের ফ্রিজিয়ান জাতের ষাঁড়টিকে চার লাখ টাকায় বিক্রি করেন। গত ২০ জুলাই গাবতলীর হাটে ষাঁড়টিকে বিক্রি করা হয়।

টাঙ্গাইলের দেলদুয়ারের ফাজিলহাটী ইউনিয়নের বটতলা গ্রামের প্রবাসী কামরুজ্জামানের স্ত্রী জয়নব বেগমের খামারের গরু এটি। পুরান ঢাকার একটি এতিমখানা কর্তৃপক্ষ ষাঁড়টি কিনেছেন।  

‘হিরো আলমের’ বয়স প্রায় চার বছর। লম্বা সাড়ে আট ফুট। উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি। দাম হাঁকানো হয়েছিল ১২ লাখ টাকা।

গত ৮ জুলাই ‘হিরো আলমের ওজন ৩১ মণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এরপর ষাঁড়টি আলোচনায় আসে। গাবতলীর হাটে ‘হিরো আলমকে’ দেখতে যান অনেক ক্রেতা।  

জয়নব বেগম বলেন, ‘হিরো আলমকে গাবতলীর হাটে উঠানো হয়। হাটে ছয় দিন ক্রেতার জন্য অপেক্ষা করতে হয়েছে। কেউ কাঙ্ক্ষিত দাম বলছিল না। ছয় দিন পর পুরান ঢাকার এক এতিমখানার কর্তৃপক্ষের কাছে ষাঁড়টিকে চার লাখ টাকায় বিক্রি করি।’

তিনি আরও বলেন, ‘ষাঁড়টি দুই লাখ ৭৬ হাজার টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল। দীর্ঘদিন লালন-পালন করতে এবং তার পেছনে সবমিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। আমরা ষাঁড়টির কাঙ্ক্ষিত দাম পাইনি। প্রায় এক লাখ টাকা লোকসান হয়েছে আমার।’

জয়নব বেগমের স্বামী কামরুজ্জামান বলেন, ‘তিনটি ষাঁড় গাবতলীর হাটে নেওয়া হয়েছিল। হাটে ৪৫ হাজার টাকা দিয়ে জায়গা ভাড়া করা হয়। ষাঁড়টি আমরা ১২ লাখ টাকা চাচ্ছিলাম। কিন্তু বড় গরুর ক্রেতাই পাচ্ছিলাম না। পরে চার লাখ টাকায় বিক্রি করি। কাঙ্ক্ষিত দাম পাইনি। তবে দুটি ছোট গরুর কাঙ্ক্ষিত দাম পেয়েছি। জায়গা ভাড়া বাবদ ৪৫ হাজারসহ হাটে ৭৫ হাজার টাকা খরচ হয়েছে। হাটের জায়গা ভাড়া আরও কমানো উচিত।’

প্রসঙ্গত, জয়নব বেগম প্রতি বছর কোরবানির ঈদে বিক্রির জন্য কয়েকটি করে ষাঁড় প্রস্তুত করেন। গত বছরও ৩৫ মণ ওজনের একটি ষাঁড় প্রস্তুত করেছিলেন। ওই ষাঁড়টির নাম রেখেছিলেন ‘সোনা বাবু’। প্রতি বছরই তার গরু নিয়ে আলোচনা চলে সর্বত্র।

আরও খবর: ‘হিরো আলমের’ ওজন ৩১ মণ

 
/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করছেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম