আশুলিয়ায় ১৩ দিনেও খোঁজ মেলেনি শিক্ষকের

সাভার প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১২:২১আপডেট : ২৬ জুলাই ২০২১, ১২:২১

সাভারের আশুলিয়ায় মিন্টু চন্দ্র বর্মণ (৩৬) নামের এক শিক্ষককে ১৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না। তিনি সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। গ্রামের বাড়ি লালমনিরহাট এলাকায়।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় টিউশনি করিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। গত ১৩ জুলাই আশুলিয়ার জামগড়া এলাকার ভাড়া বাসা থেকে নিখোঁজ হন। পরে ২২ জুলাই তার ভাই দীপক চন্দ্র বর্মণ বাদী হয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ।

মিন্টুর পরিবার ও পুলিশ জানায়, গত ১৩ জুলাই জামগড়া এলাকা থেকে নিখোঁজ হন মিন্টু চন্দ্র বর্মণ। এর পর থেকেই তার পরিবারের সদস্যরা মোবাইল ফোনে যোগাযোগ করে খুঁজে পাচ্ছে না। পরে গত বৃহস্পতিবার তার ভাই আশুলিয়া এসে থানায় জিডি করেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, নিখোঁজ শিক্ষককে খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই শিক্ষক ও দুই বন্ধু মিলে দুই বছর আগে জামগড়া এলাকায় ভাড়া জমিতে স্কুলটি শুরু করেন। গত দুই বছরে প্রায় চার লাখ টাকা ভাড়াও বকেয়া রয়েছে। এসব বিষয়েও তদন্ত চলছে। শিগগিরই তাকে খুঁজে বের করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী