রাজধানীর গুলিস্তান থেকে অডিও-ভিডিও পাইরেসির মূলহোতা সাগর ওরফে জনি চৌকিদারসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। এসময় তাদের কাছ থেকে ২৫ হাজার নকল সিডি ও দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মুফতি মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে সিডি নকল করে আসছিলো। ইউনানী হারবালের মালিক হাকিমকেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২৫ হাজার নকল সিডি, ইয়াবা, দেদি অস্ত্র ও বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে এফডিসিতে ব্রিফিং করে সাড়ে ১১ টায় সব জানানো হবে।
/এআরআর/এআর/








