ভাড়া না পেয়ে ৫ টাকার চিকিৎসাকেন্দ্রে তালা

সাভার প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১৮:১২আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৮:১২

ধামরাই উপজেলার শেষ প্রান্তে অবস্থিত ফোর্ডনগর গ্রাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় দুই কিলোমিটার দূরের এই গ্রামের যোগাযোগ ব্যবস্থাও খুব একটা ভালো নয়। তাই এ এলাকাবাসীর প্রাথমিক চিকিৎসাসেবার জন্য ‘পাঁচ টাকায়’ মাজেদা ফাউন্ডেশনের স্বাস্থ্যকেন্দ্রটিই ছিল তাদের ভরসা। তবে গত এক মাস ধরে এই স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এলাকাবাসী। কয়েক মাসের বকেয়া ভাড়ার জন্য চিকিৎসাকেন্দ্রটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন বাড়ির মালিক।

খোঁজ নিয়ে জানা গেছে, ফোর্ডনগর গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো না এবং সরকারি হাসপাতাল এলাকাটি থেকে দুই কিলোমিটার দূরে। এতে মাজেদা ফাউন্ডেশন নামের একটি সংগঠনের উদ্যোগে সেখানে করা হয় চিকিৎসাকেন্দ্র। নিম্ন আয় ও হতদরিদ্রদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য মাত্র পাঁচ টাকার বিনিময়ে সেখানে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ জ্বর, ঠান্ডা, কাশির ওষুধও বিতরণ করা হয় বিনামূল্যে। এছাড়া দরিদ্রদের জন্য ব্যয়বহুল ওষুধ ৩০ শতাংশ কম দামে সরবরাহ করা হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কয়েকজন স্বাস্থ্যকর্মী নিয়মিত ওই এলাকার মানুষদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তবে বাড়ির মালিক ভাড়া না পাওয়ায় তালা লাগিয়ে দেওয়ায় আপাতত বন্ধ রয়েছে স্বাস্থ্যকেন্দ্রটি।

স্থানীয় পুষ্প রানী সরকার জানান, তাদের গ্রামটি উপজেলার শেষ প্রান্তে। এছাড়াও এখান থেকে সরকারি হাসপাতালের দূরত্ব অনেক। প্রাথমিক চিকিৎসাসেবার জন্য তাদের অনেক কষ্ট করতে হতো। বাড়ির পাশে এই স্বাস্থ্যকেন্দ্রটি হওয়ার পর তারা খুব সহজেই প্রাথমিক চিকিৎসাসেবা এখান থেকে নিতে পারেন। আবার সাধারণ রোগের ওষুধও বিনামূল্যে পাওয়ার কারণে তাদের উপকার হতো। স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ হয়ে গেলে তাদের আবার বিপাকে পড়তে হবে।

ভাড়া না পেয়ে ৫ টাকার চিকিৎসাকেন্দ্রে তালা

রিপন নামের আরেক ব্যক্তি জানান, স্বাস্থ্যকেন্দ্রটি হওয়ার কারণে তাদের গ্রামের মানুষদের আর কষ্ট করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলায় যাওয়ার দরকার হতো না। এখান থেকেই তারা প্রাথমিক চিকিৎসা পেতেন।

স্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা তারেক মিয়াজি বলেন, ‘দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য নিজ উদ্যোগেই এটি চালু করেছি। এই এলাকার মানুষরা বিভিন্ন কারণে স্বাস্থ্যসেবা থেকে অনেকটা বঞ্চিত। সে কারণে একটি বাড়ি ভাড়া নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে স্বাস্থ্যকেন্দ্রটি চালিয়ে মানুষের সেবা দিয়ে আসছি। তবে করোনা ও লকডাউনের কারণে আর্থিক সংকটে পড়ে কয়েক মাসের ভাড়া দিতে না পারায় বাড়ির মালিক মাস খানেক আগে তালা ঝুলিয়ে স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ করে দেন। বকেয়া পরিশোধের জন্য কিছুদিন সময় চাইলেও বাড়ির মালিক রাজি হননি।’

এ বিষয়ে বাড়ির মালিক সাইদুর ইসলাম জানান, ভাড়া বকেয়া থাকার কারণে তিনি তালা ঝুলিয়ে দিয়েছেন। তবে ভাড়া পরিশোধ করলে তালা খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘প্রতিষ্ঠানটিও ব্যক্তিগত। তবে স্থানীয়দের চিকিৎসা সহায়তাকারী প্রতিষ্ঠানটি এ বিষয়ে আমাদের জানায়নি। ওই প্রতিষ্ঠানের কেউ আমাদেরকে জানালে মানবিক দৃষ্টিকোণ থেকে বাড়ির মালিকের সঙ্গে কথা বলে একটা সমাধান করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম