রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

গাজীপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ১৬:১৮আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৮:১০

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার নয়নপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতি উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় মাওনা চৌরাস্তাগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। এতে সত্তরোর্ধ্ব রূপজান বেগম ঘটনাস্থলে এবং তার স্বামী আবুল হোসেন (৭৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুর ২টার দিকে মারা যান।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, কোনও অভিযোগ না থাকায় নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম