বিয়ের চার দিনের মাথায় কিশোরীর ‘আত্মহত্যা’

শরীয়তপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ২১:৪২আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:০৭

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বর পছন্দ না হওয়ায় বিয়ের চার দিনের মাথায় এক কিশোরী (১৫) আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করেছেন তার বাবা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার ধানকাটি ইউনিয়নের চরপাতালিয়া এলাকার বাড়ি থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। পরে লাশ মর্গে পাঠায় পুলিশ।

এর আগে সোমবার (২৬ জুলাই) একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লাকান্দি গ্রামের নুর মোহাম্মাদ বেপারির দুবাই প্রবাসী ছেলে জহিরুল ইসলামের (৩৫) সঙ্গে তার বিয়ে হয়।

কিশোরীর চাচাতো ভাই ও প্রতিবেশীরা জানান, স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল কিশোরী। উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন ছিল তার। এ জন্য বিয়েতে রাজি ছিল না। পরিবারের চাপে বিয়ে করতে বাধ্য হয়েছে। কিন্তু বরের বয়সের বিষয়টি তাকে জানানো হয়নি। পরে জানতে পারে বরের সঙ্গে ২০ বছর বয়সের ব্যবধান। এ জন্য বর পছন্দ হয়নি।

বিষয়টি নিয়ে বর ও নিজের পরিবারের সঙ্গে রাগারাগি হয় তার। সকালে সবার অজান্তে বাড়ির ছাদে বিষপান করে। পরে দ্রুত তাকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরীর বাবা কোনও কথা বলতে রাজি হননি। তবে তাদের এক ঘনিষ্ঠ আত্মীয় বলেছেন, ‘পরিবারের লোভের কারণে মেয়েটিকে জীবন দিতে হলো।’

ধানকাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু বলেন, ‘শুনেছি বয়সের ব্যবধানের কারণে স্বামীকে অপছন্দ হওয়ায় মেয়েটি আত্মহত্যা করেছে।’ 

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহম্মেদ বলেন, মেয়ের বাবা থানায় অপমৃত্যুর মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম