বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, ১২:৩৭আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৩:০১

বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় ইঞ্জিনচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পেছন দিক থেকে ইঞ্জিনচালিত একটি ভ্যানকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মো. সাঈদ মোড়ল (৪৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন চালকসহ আরও ৪ জন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতরা হলেন বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রাজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, রাজ্জাক মোড়লের চাচাতো ভাই এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল ও গাববুনিয়া কুমলাই এলাকার মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক। হতাহতরা সবাই ভ্যানযাত্রী ছিলেন।

এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার।

দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘ঘাতক ট্রাকটিকে আটক করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। নিহতদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম