আজও ট্রাক-পিকআপভ্যানে ফিরছে মানুষ

সাভার প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ১০:৩৬আপডেট : ০১ আগস্ট ২০২১, ১০:৪৪

শিল্প কারখানা চালুর ঘোষণায় গতকালের মতো রবিবার (১ আগস্ট) সকালেও ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ। সড়কে যাত্রীবাহী বাস চলাচল করলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ অবস্থায় নিম্নআয়ের মানুষদের ট্রাক-পিকআপভ্যানে করেই ঢাকায় ফিরতে দেখা গেছে। সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড, বাইপাইল ও নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ চিত্র দেখা যায়। 

বগুড়া থেকে আসা হাসেম ও বিলকিছসহ কয়েকজন পোশাক শ্রমিক বলেন, গতকাল কোনও পরিবহন না পাওয়ায় ঢাকায় আসতে পারিনি। আজ সকালে বাইপাইল এসে পৌঁছেছি। কাল থেকে কারখানায় কাজে যোগ দেবেন বলে জানান তারা।

 এদিকে শিমুল, রুবেলসহ কয়েকজন যাত্রী জানান, তারা সাভারের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাসে অতিরিক্ত ভাড়া চাওয়ার কারণে ট্রাকে করেই ঢাকায় ফিরেছেন তারা।

সাভার হাইওয়ে থানার (ওসি) সাজ্জাদ করিম বলেন, গণপরিবহন চালু হওয়ার কারণে শ্রমিকদের পাশাপাশি অনেকেই ঢাকায় ফিরছেন। গতকালকের মতো আজ মহাসড়কে চাপ না থাকলেও হাইওয়ে পুলিশ যানজট নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম