ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৫ কিলোমিটারে যান চলাচলে ধীরগতি

টাঙ্গাইল প্রতিনিধি
০২ আগস্ট ২০২১, ১২:১৩আপডেট : ০২ আগস্ট ২০২১, ১২:১৩

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। সোমবার (২ আগস্ট) ভোর থেকে এ সড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকামুখী লেনে থেমে থেমে চলছে যানবাহন।

পোশাক শ্রমিকদের কাজে ফেরার দুর্ভোগ কমাতে রবিবার (১ আগস্ট) গণপরিবহন চালু করে সরকার। আজও গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে গন্তব্যে ফিরছে মানুষ। 
 
বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকামুখী লেনে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। এজন্য ঢাকামুখী লেনে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সড়কে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। কোথাও যানজট নেই। তবে রাতে যানবাহনের প্রচুর চাপ ছিল।

/এসএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম