২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩৮ হাজার যানবাহন পারাপার

টাঙ্গাইল প্রতিনিধি
০২ আগস্ট ২০২১, ১২:৫৬আপডেট : ০২ আগস্ট ২০২১, ১২:৫৬

করোনাভাইরাস রোধে সরকার আরোপিত কঠোর লকডাউনের মধ্যে পোশাকসহ শিল্প কারখানা খুলে দেওয়ায় শ্রমিকদের কর্মস্থলে ফিরতে একদিনের জন্য গণপরিবহন চালু করেছে সরকার। এই একদিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে গণপরিবহনসহ ৩৮ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রবিবার (১ আগস্ট) সকাল ৬টা থেকে সোমবার (২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিমপাড় টোলপ্লাজা দিয়ে বাস, ট্রাক, লরি, পিকআপভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ৩৭ হাজার ৯৪০টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা।

এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় ২০ হাজার ৫৯৬টি পরিবহনের বিপরীতে এক কোটি ৫৪ লাখ ১১ হাজার ৭২০ এবং সেতুর পশ্চিম টোলপ্লাজায় ১৭ হাজার ৩৪৪টি পরিবহনের বিপরীতে এক কোটি ২৪ লাখ ৪১ হাজার ৫৯০ টাকা টোল আদায় হয়েছে।

এদিকে রবিবার দিনভর যানজটের পর সন্ধ্যায় মহাসড়ক স্বাভাবিক হয়। এরপর আজ ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকামুখী লেনে যানবাহনের ধীরগতি রয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘রফতানিমুখী শিল্প কলকারখানা চালুর ঘোষণায় শ্রমিকরা কর্মস্থলে ফিরছেন। এ জন্য সড়কে গণপরিবহন ও অন্যান্য পরিবহন চলাচল শুরু হওয়ায় তুলনামূলক অনেক বেশি গাড়ি বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান