৫ টাকার বাগবিতণ্ডায় যাত্রীর লাথিতে রিকশাচালকের মৃত্যু

সাভার প্রতিনিধি
০২ আগস্ট ২০২১, ১৩:৩৩আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৩:৫৬

আশুলিয়ায় মাত্র পাঁচ টাকার জন্য বাগবিতণ্ডায় আলিম হোসেন (৪০) নামের এক রিকশাচালককে লাথি মেরেছেন ফজলুল হক নামের এক যাত্রী। এতে ঘটনাস্থলেই ওই রিকশাচালকের মৃত্যু হয়। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ আগস্ট) সকালে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের ইউসুফ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিকশাচালক গাজীপুরের বাগবাড়ি এলাকার জয়নাল মিয়ার ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, আজ সকালে নরসিংহপুর এলাকা থেকে ইউসুফ মার্কেট যাওয়ার জন্য রিকশায় ওঠেন ওই যাত্রী। পরে ইউসুফ মার্কেট এলাকায় পৌঁছালে রিকশাচালকের সঙ্গে পাঁচ টাকা বেশি ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ওই যাত্রী চালককে লাথি মারেন। এতে রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফজলুল হককে আটক করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

/এফআর/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের