মানিকগঞ্জ করোনা হাসপাতালে সাংবাদিক প্রবেশ নিষেধ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ২১:৪১আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২২:৩৬

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সাংবাদিক প্রবেশ না করার নির্দেশনা জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ আগস্ট) হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা করে এ নির্দেশনা জারি করা হয়।

এর আগে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি মতবিনিময় সভায় হাসপাতালকে করোনা ডেডিকেটেড করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশাদ উল্লাহ স্বাক্ষরিত নির্দেশনা জারিকৃত চিঠি জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়।

এ বিষয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, ‘গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশ নিষেধের বিষয়ে কোনও সিদ্ধান্ত জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় হয়নি। বিষয়টি খোঁজ-খবর নিয়ে পরে জানাবো।’

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ বলেন, ‘সভায় এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যারা হাসপাতালে প্রবেশ নিষেধ করেছেন, তারাই ভালো বলতে পারবেন কেন কার কথায় করেছেন।’

হাসপাতালে প্রবেশ নিষেধ জারিকৃত চিঠিতে উল্লেখ করা হয়, ‘জেলায় অস্বাভাবিক হারে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে। করোনা প্রতিরোধ জেলা কমিটির পরামর্শে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালকে সম্পূর্ণরূপে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার সংক্রমণ রোধে বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও ফ্লোরসহ হাসপাতালের ভেতরে সবার প্রবেশ সীমিত করা হয়েছে। এ অবস্থায় সব গণমাধ্যমকর্মীকে নিজের এবং করোনা রোগীদের সুরক্ষার স্বার্থে হাসপাতালে প্রবেশ থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। এ অবস্থায় সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করবেন গণমাধ্যমকর্মীরা।’  

এ বিষয়ে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বলেন, বিষয়টি আমি পজিটিভ দেখছি। তবে চিকিৎসা সেবায় অনিয়ম, অবহেলা, অব্যবস্থাপনার খবর পেলে হাসপাতালে গিয়ে গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহ করবেন- এটাই স্বাভাবিক।

হাসপাতালের করোনা ইউনিটের কো-অর্ডিনেটর চিকিৎসক মানবেন্দ্র সরকার মানব বলেন, ‘করোনা সংক্রমণের হার কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনও তথ্য প্রয়োজন হলে গণমাধ্যমকর্মীরা মোবাইল ফোনে যোগাযোগ করলে আমরা দিয়ে দেবো।’

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশাদ উল্লাহ বলেন, ‘গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশ নিষেধের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা রাতেই প্রত্যাহার করে নেওয়া হবে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি