টিকাবিরোধী বক্তব্য দিয়ে টিকা নিলেন হেফাজত নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ২০:১৭আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৭:১৪

টিকা নেওয়ার বিরোধিতা করে একাধিক জুমার খুতবায় বক্তব্য দেওয়া নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সাবেক আমির মাওলানা আব্দুল আউয়াল টিকা নিয়েছেন। সোমবার (০৯ আগস্ট) সকালে টিকা নেওয়ার পর ফেসবুকে পোস্ট দেন তিনি। টিকাবিরোধী বক্তব্য দেওয়ার কারণে তার গ্রেফতার দাবি করে আসছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি।

মাওলানা আব্দুল আউয়াল ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, সোমবার সকাল ১০টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নেন। 

টিকার বিরোধিতা করে টিকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে মাওলানা আব্দুল আউয়াল বলেন, সম্প্রতি টিকা গ্রহণে সতর্ক হওয়ার বিষয়ে জুমার আলোচনায় বক্তব্য দিয়েছি। কিন্তু আমার বক্তব্য সঠিকভাবে অনুধাবন না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কয়েকজন ব্যক্তি বিভিন্ন অনুষ্ঠানে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, একাধিক দিন জুমার নামাজের আগে আলোচনায় মাওলানা আব্দুল আউয়াল টিকার বিরোধিতা করে বক্তব্য রেখেছেন। তার বক্তব্য এখনও ফেসবুক ও ইউটিউবে আছে। তিনি টিকার বিরোধিতা করে মানুষকে বিভ্রান্ত করেছেন। এখন নিজেই টিকা নিয়েছেন। এতে বোঝা যায় নিজের বক্তব্যের ওপর আস্থা নেই। তার নেতৃত্বে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলাম নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। এখনও তিনি সরকারের বিরোধিতা করে যাচ্ছেন। আমি তার গ্রেফতার দাবি করছি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম