নৌকার জেনারেটরে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ২০:৪০আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৪০

টাঙ্গাইলের মির্জাপুরে ইঞ্জিনচালিত নৌকার জেনারেটরে ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম মারিয়া আক্তার (১৪)। সে উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের মেহেদী আলম চাঁন মিয়ার মেয়ে। মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সে।

জানা গেছে, বুধবার (১১ আগস্ট) উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের ৮০-৯০ জন মিলে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে গাজীপুরের কালিয়াকৈর মখশবিল এলাকায় পিকনিকে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে কালিয়াকৈর বংশাই নদী এলাকায় পৌঁছালে নৌকায় থাকা জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে মারিয়ার মৃত্যু হয়।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ তালুকদার এ তথ্যটি নিশ্চিত করেছেন।  

এদিকে, টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সিফাত মিয়া (৬) ও সানোয়ার হোসেনের মেয়ে সামিয়া আক্তার (৫)।

ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য রিয়াজ উদ্দিন বলেন, ‘ওই দুই শিশু মিলে মাঝেমধ্যেই বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যেত। আজও তারা বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে তাদের খুঁজে না পাওয়া গেলে অনেক জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরে ওই পুকুরে জাল ফেলে মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের