মেয়ের কবর খোঁড়ার আগেই মায়ের মৃত্যু, একসঙ্গে দাফন

ফরিদপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ০৯:০১আপডেট : ১২ আগস্ট ২০২১, ১০:২৩

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা যান রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের আকলিমা খাতুন (৫৫)। বার্ধক্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তার মা আলিয়া বেগম (৭৩)। মেয়ের মৃত্যুর খবর শোনার পর তিনিও মারা যান। পরে মা-মেয়ের জানাজা ও দাফন একসঙ্গে করা হয়।

মঙ্গলবার (১০ আগস্ট) রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে প্রতিবেশী আল মামুন আরজু বলেন, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন করোনা আক্রান্ত আকলিমা খাতুন। সেখানেই তার মৃত্যু হয়। এদিকে বার্ধক্যজনিত জটিলতা ও শারীরিক সমস্যা নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আলিয়া বেগম। মেয়ের মৃত্যুর খবর শোনার পর তিনি স্ট্রোক করে মারা যান।

স্থানীয়রা বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আকলিমা বেগমের মৃত্যু হয়। এরপর তার মরদেহ বাড়িতে আনে স্বজনরা। দাফনের জন্য কবর খোঁড়া চলছিল। পরে আলিয়া বেগমও মারা যান। এরপর তার জন্যেও কবর খোঁড়া হয়। 

মঙ্গলবার বাদ আসর স্থানীয় কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা ও মেয়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

স্থানীয়রা জানান, আকলিমা বেগম সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মোস্তাক হোসেনের স্ত্রী। মোস্তাক হোসেন খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরি থেকে অবসর নেওয়ার পরে রায়নগর গ্রামে বসবাস করে আসছিলেন তারা।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন জেলায় নতুন ডিসি
তিন জেলায় নতুন ডিসি
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে গলাকাটা মরদেহ: হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে গলাকাটা মরদেহ: হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন