দাঁড়িয়ে থাকা সিমেন্টভর্তি ট্রাকে বাসের ধাক্কায় যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০২১, ১৫:১৭আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৫:১৭

গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্টভর্তি বিকল ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ আলী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় কালীগঞ্জ-ঘোড়াশাল-নরসিংদী বাইপাস সড়কের নাভানা প্লাস্টিক কারখানা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ আলী কাপাসিয়া উপজেলার চাঁদপুর গ্রামের হবি মিয়ার ছেলে। সেভেন রিং সিমেন্ট কারখানার মালবাহী ট্রাকের চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন তিনি। আহত তিন জনের পরিচয় পাওয়া যায়নি। তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।

ওসি আনিসুর রহমান জানান, বাইপাস সড়কের পাশে সিমেন্টভর্তি একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। এ সময় পেছন দিক দিয়ে আসা নরসিংদীগামী যাত্রীবাহী বাদশা পরিবহনের একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে নিচু জমিতে পড়ে যায় ট্রাকটি। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বাসে তিন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম