কাভার্ডভ্যানে মিললো ১৪০০ কেজি কাঁচা রাবার

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ আগস্ট ২০২১, ১৮:১৪আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৮:১৪

টাঙ্গাইলের মধুপুরে ১৪০০ কেজি কাঁচা রাবার জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। শনিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভবানীটেক এলাকায় র‌্যাব-১২ এর সদস্যরা অভিযান চালান। এসময় বিপুল পরিমাণ কাঁচা রাবার জব্দ হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান।  

র‌্যাব কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল মধুপুর উপজেলার ভবানীটেকের মামার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় সরকারি রাবার বাগান থেকে চুরি করা অপরিশোধিত এক হাজার ৪০০ কেজি কাঁচা রাবার একটি কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয়। এর মূল্য আনুমানিক মূল্য দুই লাখ ৮০ হাজার টাকা। 

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চোররা পালিয়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়। কাভার্ডভ্যানটি জব্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম