নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০২১, ২৩:১৬আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০০:২৭

নারায়ণগঞ্জের বন্দরে রাস্তা কাটার গাড়ির (মিলিং মেশিন) সঙ্গে মিনিবাসের সংঘর্ষে দুই নারীসহ তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ এলাকার বন্দর স্টিল মিলের সামনে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সাইফুল ইসলাম (৩২) ও মাহমুদা খাতুন (৩০)। অপরজনের পরিচয় জানা যায়নি। বন্দরের মদনপুরের ইপিলিয়ন পোশাক কারখানার শ্রমিক তারা।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, রাত সাড়ে ৭টার দিকে মদনপুর থেকে যাওয়ার সময় নাফ পরিবহনের মিনিবাসের সঙ্গে বন্দরের দেওয়ানবাগ এলাকায় রোড কাটার গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। আহত আরও ১০ জনকে স্থানীয় আলবারাকা হাসপাতালে ভর্তি করা হয়।

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম