বিস্ফোরণ হওয়া সেই মসজিদটি খুলে দিতে মুসল্লিদের মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০২১, ১৭:৪৫আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৭:৪৫

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের পর এক বছর কেটে গেলেও এখন পর্যন্ত নামাজের জন্য খুলে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর মসজিদের সামনে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী আয়োজিত এক মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিস্ফোরণের ঘটনার পর থেকে মসজিদটি বন্ধ রাখায় ভেতরে দীর্ঘদিন ধরে পানি জমে মেঝে স্যাঁতস্যাঁতে ও জরাজীর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে মসজিদটি নামাজের জন্য অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। এছাড়া এলাকার মুসল্লিদের নামাজ আদায়েও ব্যাঘাত ঘটছে। তাই আগামী মঙ্গলবারের (২৪ আগস্ট) মধ্যে তিতাসের তদন্ত কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলসহ শুক্রবারের (২৭ আগস্ট) মধ্যে মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য খুলে দিতে জেলা প্রশাসনের কাছে দাবি জানান তারা। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতাও কামনা করেন। অন্যথায় তিতাস অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও এলাকাবাসী হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মসজিদের নিহত ইমাম আব্দুল মালেক নেছারির দুই ছেলেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মানববন্ধন শেষে দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। স্থানীয় এক হাজারের বেশি মুসল্লি মানববন্ধনে অংশ নেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৪ সেপ্টেম্বর এশার নামাজ চলাকালে গ্যাস পাইপ লাইনের লিকেজ ও বিদ্যুতের শর্টসার্কিট থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। এতে ইমাম ও মুয়াজ্জিনসহ ৩৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় তিতাসের আট কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমিটির সভাপতি, ডিপিডিসির মিটার রিডার ও স্থানীয় এক বিদ্যুৎ মিস্ত্রিসহ সংশ্লিষ্ট আরও বেশ কয়েকজনকে অভিযুক্ত করে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে মামলার তদন্তভার সিআইডি পুলিশকে দেওয়া হলে তদন্ত শেষে ২৯ জনকে আসামি করে গত ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি।

/এফআর/
সম্পর্কিত
মসজিদই নেই, অথচ ৩ লাখ টাকা বরাদ্দ নিলেন বিএনপি নেতা
মসজিদের টাকায় ছুরি কেনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী