হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৬, ২০:১৯আপডেট : ২৯ মে ২০২৬, ২০:১৯

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে অবস্থিত ইব্রাহিমি মসজিদ ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ওয়াফা সংবাদ সংস্থাকে মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি সেনারা মুসল্লি, মসজিদের প্রহরী, কর্মচারী ও দায়িত্বশীলদের স্থানটি ছেড়ে যেতে নির্দেশ দেয়। এরপর তারা মসজিদটি সিলগালা করে এবং আশপাশের সব চেকপয়েন্ট ও প্রবেশপথ বন্ধ করে দেয়।

ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, এই পদক্ষেপটি ইব্রাহিমি মসজিদের বিদ্যমান মর্যাদা ক্ষুণ্ন করার লক্ষ্যে ইসরায়েলের চলমান নীতিরই অংশ এবং এটি ধর্মীয় স্বাধীনতার ওপর একটি গুরুতর লঙ্ঘন।

ফিলিস্তিনিদের অভিযোগ, হেব্রনের ওল্ড সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক তাড়িয়ে দিতে এবং ঐতিহাসিক এই মসজিদের ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠা করতেই ফিলিস্তিনিদের ওপর নিয়মিতভাবে এই ধরণের নিষেধাজ্ঞা, অবরুদ্ধকরণ ও দমনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

/এএস/
সম্পর্কিত
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
সর্বশেষ খবর
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী