টাঙ্গাইল পাসপোর্ট অফিসের ৭ কর্মকর্তা করোনায় আক্রান্ত

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ আগস্ট ২০২১, ১৭:১০আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৭:১৫

টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সাত কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে অফিসের উপ-পরিচালক বিপুল কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। 

নোটিশে বলা হয়েছে, টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত মোট ১১ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সাত জন করোনা আক্রান্ত হওয়ায় সেবা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। করোনা সংকটকাল অতিবাহিত না হওয়া পর্যন্ত শুধু জরুরি পাসপোর্ট আবেদন গ্রহণ কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে। এতে সবাইকে সরকারঘোষিত স্বাস্থ্যবিধি মেনে জরুরি পাসপোর্ট সেবা গ্রহণের অনুরোধ করা হয়েছে। এছাড়া তৈরি পাসপোর্ট বিতরণ কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলে নোটিশে জানানো হয়। 

এদিকে বিধিনিষেধের কারণে পাসপোর্ট অফিসে আসা গ্রাহকরা বিপাকে পড়েছেন। আজ সকাল থেকে পাসপোর্ট আবেদনকারীরা অফিসে এসে ভিড় করেন। কিন্তু সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন তারা।

বিপুল কুমার গোস্বামী বলেন, যাদের খুবই প্রয়োজন তাদের আবেদন গ্রহণ করা হবে। যাদের ভিসার মেয়াদ শেষ, ভিসা নিয়ে বিদেশ যাবেন বা প্রবাসী, চিকিৎসা বা ওমরাহর জন্য যাবেন তাদেরটা গ্রহণ করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের