টাঙ্গাইলে বিচারককে হত্যার হুমকি দিয়ে ‘জঙ্গি সংগঠনের’ চিঠি

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ আগস্ট ২০২১, ১৬:০৯আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৬:১৩

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে একটি ‘জঙ্গি সংগঠন’। শুক্রবার (২৭ আগস্ট) খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) খালেদা ইয়াসমিনের কাছে একটি চিঠি আসে। সেখানে প্রেরকের স্থানে ‘জুবায়ের রহমান’ লেখা রয়েছে। শুক্রবার বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে বিচারকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তা শঙ্কায় ভুগছেন খালেদা ইয়াসমিনসহ তার পরিবারের লোকজন।

হত্যার হুমকি দিয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘ম্যাডাম, আপনাকে উদ্দেশ্য করে চিঠি দিলাম। বিস্তারিত পড়ে দেখুন। আমরা জঙ্গি সংগঠনের লোক। তাই জীবনে চলার পথে অনেক অন্যায় কাজ করেছি। এমনকি এখনও করি। আমরা যখন যাকে টার্গেট করি তখন তাকে ছলে বলে কৌশলে হত্যা করি। এটাই আমাদের পেশা। এবার আপনাকে হত্যা করার পালা। কারণ আপনি নারী ও শিশু কোর্টে আসার পর থেকে এ পর্যন্ত অনেকটি বড় ধরনের মামলার রায় দিয়েছেন। তাতে আমাদের লোকজনের খুব বড় ধরনের ক্ষতি হয়েছে। তাই আল্লাহর দোহাই দিয়ে বলছি যদি নিজের জীবনের প্রতি মায়া থাকে তাহলে টাঙ্গাইল থেকে বদলি হয়ে চলে যান। যদি কথা না শোনেন তাহলে আমরা আপনাকে হত্যা করতে বাধ্য হবো। আর আমাদেরকে যারা সহযোগিতা করতেছে তারা কয়েকজন আইনজীবী, এমনকি জজ কোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্টের স্টাফদের সমন্বয়ে।’

বিচারক খালেদা ইয়াসমিন বলেন, ‘চিঠিটি পাওয়ার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। পরিবারের লোকজন নিয়ে আতঙ্কের মধ্যে আছি।’

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে বিচারক খালেদা ইয়াসমিন ও তার পরিবারের লোকজনদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ফাতাহ কমব্যাটের সদস্য সন্দেহে তরুণ আটক
জঙ্গি সংগঠনে জড়িত সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই যুবক রিমান্ডে 
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৬)
হামে মৃত্যুর স্রোত থামেনি সিলেটে, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের লোকজনও
হামে মৃত্যুর স্রোত থামেনি সিলেটে, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের লোকজনও
বিশ্বকাপে রেকর্ডের বন্যা: মেসি-রোনালদো-এমবাপ্পেদের ইতিহাস গড়ার আসর
বিশ্বকাপে রেকর্ডের বন্যা: মেসি-রোনালদো-এমবাপ্পেদের ইতিহাস গড়ার আসর
বেনাপোল কাস্টমসে ৪,৭৩১ কোটির রাজস্ব ঘাটতি, নতুন অর্থবছরে লক্ষ্যমাত্রা কত 
বেনাপোল কাস্টমসে ৪,৭৩১ কোটির রাজস্ব ঘাটতি, নতুন অর্থবছরে লক্ষ্যমাত্রা কত 
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী