দেশে জঙ্গি-তালেবান নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সাভার প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ১৮:১৯আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৮:১৯

দেশে জঙ্গি ও তালেবান নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘আছে শুধু অরাজকতা সৃষ্টি করার জন্য কিছু সন্ত্রাসী বাহিনী।’ শনিবার (২৮ আগস্ট) দুপুরে আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশ আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী নানান সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। তারা স্বাধীনতা বিশ্বাস করে না। এছাড়া অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে, কিন্তু তাদের এখন আর কোনও অরাজকতা সৃষ্টির ক্ষমতা নেই।’

তিনি আরও বলেন, ‘তালেবানরা বিভিন্ন বড় শক্তির হাত ধরে সেই দেশে (আফগানিস্তান) ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে। তাই বাংলাদেশে এর কোনও প্রভাব নেই। বর্তমানে বাংলাদেশ শান্তিময় দেশ।’

উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের