দেড় ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৬

টাঙ্গাইলে দুর্ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল চালু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনা কবলিত রংপুর এক্সপ্রেস ট্রেনটি মেরামতের পর চালু করা হয়। টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের মাস্টার সোহেল খান তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার গড়াসিন ট্রেন ক্রসিং এলাকায় একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয় রংপুর এক্সপ্রেস ট্রেন। এ দুর্ঘটনায় ট্রেনটিতে ত্রুটি দেখা দেয়। এ সময় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়।

যাত্রীরা ট্রেন থেকে নেমে অপেক্ষা করেন। দুর্ঘটনার কারণে ঘারিন্দা, করটিয়া ও মহেড়ায় তিনটি ট্রেন আটকা পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের মাস্টার সোহেল খান বলেন, ‘দুর্ঘটনায় ট্রেনটির হুইসপাইপ ছিঁড়ে যায়। মেরামতের পর দুপুর পৌনে ১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।’

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম