ধাক্কা দিয়েই উল্টে গেলো ট্রাক, চালক-সহকারী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৯

টাঙ্গাইলের দেলদুয়ারে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন। রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মমতাজ মিয়া (৩৫)। তিনি দিনাজপুর সদরের চপরামপুর গ্রামের আকবর আলীর ছেলে। সহকারীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টিন ভর্তি একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। ট্রাকটি মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকটি উল্টে দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ট্রাকটির চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানা পুলিশ।

গোড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘ট্রাকটির চালক ও হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে। চালকের পরিচয় পাওয়া গেলেও হেলপারের নাম-পরিচয় এখনও জানা যায়নি।’

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম