চালককে খুন করে পিকআপ ডাকাতি, গ্রেফতার ৫

গাজীপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৫

গাজীপুরে চালককে খুন করে পিকআপ ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। 

গ্রেফতারকালে তাদের কাছ থেকে সাতটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। রবিবার (৫ সেপ্টেম্বর) জিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) রেজওয়ান আহমেদ এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো—হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামরে আব্দুল বাসেদের ছেলে মারুফ হোসেন (৩০), চারিগাঁও গ্রামের মৃত রমিজ আলীর ছেলে আব্দুল আহাদ (৩৪), ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সানন্দখীলা গ্রামের হারেস আলীর ছেলে এনামুল (২২), শেরপুর সদর উপজেলার টিকারচর গ্রামের মৃত মোতালেবের ছেলে আমিনুল (২৪) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার খড়রিয়া গ্রামের রফিজ মন্ডলের ছেলে শামীম (২৪)।

রেজওয়ান আহমেদ বলেন, গত ১ সেপ্টেম্বর গাজীপুরের বাসন থানার বারবৈকা মধ্যপাড়া রাস্তার পাশে জাকিরের বাগান থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বাদী হয়ে মামলা করেন। নিহতের স্ত্রী ফাতেমা আক্তার পরদিন লাশ শনাক্ত করেন। নিহতের নাম সেলিম সরদার (৩৩)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম উদয়নগর এলাকার শাহ জামাল সরদারের ছেলে। 

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম